ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শর্ত না মানলে খেলবেন না ঋষাভ পান্ত
ঋষভ পন্ত দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। অনেক টুর্নামেন্টেও দলকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তবে আসন্ন মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিশেষ দাবি জানিয়েছেন পন্ত। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী মৌসুমে দলের হয়ে খেলার আগে তিনি বাড়তি পারিশ্রমিক চান।
সদ্য শেষ হওয়া চেন্নাই টেস্টের একাদশে ছিলেন পান্ত। বাংলাদেশের বিপক্ষে এই টেস্টের আগে, দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দালের সঙ্গে দেখা করেন পান্ত। তারা সেখানে পারিশ্রমিক নিয়ে আলোচনা করেন।
দিল্লির হয়ে খেলতে পান্ত বর্তমানে ১৬ কোটি রুপি আয় করেন। কিন্তু আসন্ন আইপিএলে আরও টাকা দাবি করছেন তিনি।
ওই টাকা দিলেই তিনি দিল্লিতে থাকবেন। তা না হলে মেগা নিলামে নাম নথিভুক্ত করতে পারেন পন্ত। এমন শর্ত মেনে নিয়েছেন জিন্দাল।
দিল্লি ক্যাপিটালসের এক মালিক গণমাধ্যমকে বলেন, 'পান্ত এখন বছরে ১৬ কোটি রুপি পান। এই টাকা বাড়ানো হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল গড়ার জন্য ও ক্রিকেটার ধরে রাখার জন্য যে নিয়ম করেছে সেই নিয়ম মেনেই সবটা করা হবে। তবে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।'
তিনি আরও বলেন, 'যদি নিলামের আগে পাঁচ জন ক্রিকেটার ধরে রাখার নির্দেশ বোর্ড দেয়, তা হলে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে রাখা হতে পারে। বিদেশিদের মধ্যে জেক-ফ্রেজ়ার ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসকে রাখা হতে পারে। আর যদি এক জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া হয়, তা হলে বাংলার অভিষেক পোড়েলকে ধরে রাখা হতে পারে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE