ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের ইনজুরি নিয়ে মুখ খুললেন বাংলাদেশ কোচ, পরবর্তী ম্যাচে খেলতে পারবে তো
সাকিবকে নিয়ে আলোচনা যেন থামছেই না। একের পর এক চলছে তাকে নিয়ে সমালোচনা। আজও তাকে নিয়ে নতুন এক রহস্যের জন্ম দিয়েছেন।
চেন্নাই টেস্টের তৃতীয় দিনে হঠাৎ করেই শিরোনাম হলেন সাকিব আল হাসান। চলতি টেস্টের শুরু থেকেই তাকে নিয়ে প্রশ্ন উঠছিল। কয়েকদিন আগে কাউন্টিতে টানা ২৮ ওভার বোলিং করা সাকিব কেন বোলিং আক্রমণে নিয়মিত নন এমন প্রশ্ন ছিল।
উত্তর এল তৃতীয় দিনে। সাকিবের চোটের খবর দিলেন ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় স্পিনার মুরলি কার্তিক।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে প্রশ্ন করা হয় সাকিবের চোট নিয়ে।জবাবে তিনি জানিয়েছেন, ‘এই বিষয়টি নিয়ে আমি অবগত না। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না।’
আগের দিন ধারাভাষ্যকার কার্তিক সাকিবের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, 'আমি তাকে অনেক দিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে...সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি।’
কার্তিক আরও বলেন, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’
সাকিবের ইনজুরির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোচের পাশাপাশি বিসিবিও জানে না সাকিবের ইনজুরির কথা।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের অস্ত্রোপচারের বিষয়ে তিনি অবগত ছিলেন। এছাড়া সাকিবের সর্বশেষ ইনজুরির বিষয়েও তার কাছে কোনো তথ্য নেই।
এদিকে চোট থাকলেও কাল আবারও সাকিবের ব্যাটের দিকেই নজর থাকবে বাংলাদেশের। ৪ উইকেটে ১৫৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা।
চতুর্থ দিনে অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাট করবেন সাকিব। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ ৫১৫ রানের টার্গেট থেকে হারের ব্যবধান কমানো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে