ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চেন্নাইয়ে ব্যাটিংয়ে ব্যর্থতার দিনেও বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৬:৩৫:৪৮

চেন্নাইয়ে ব্যাটিংয়ে ব্যর্থতার দিনেও বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক

প্রয়োজন ছিল ৯ রান। তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য মুশফিকুর রহিমকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

চেন্নাইয়ে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে প্রথম ইনিংসে করেন ৮ রান। এতে তামিমের ১৫ হাজার ১৯২ রানের অঙ্ক ছুঁয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে এক রান করে দেশের হয়ে সবচেয়ে বেশি রান করার মালিক এই অভিজ্ঞ ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় ধরে খেলার রেকর্ড এখন বগুড়ার এই ক্রিকেটার।

এবার রানের নিরিখে শীর্ষে নাম তুলেছেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ