ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উড়ন্ত শুরু বাংলাদেশের, যা দেখে অবাক সবাই, দেখেনিন সর্বশেষ রান স্কোর

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৪:৪২:০৯

উড়ন্ত শুরু বাংলাদেশের, যা দেখে অবাক সবাই, দেখেনিন সর্বশেষ রান স্কোর

জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ্ যা ভারতকে বেশ ভাবিয়ে তুলেছে।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।

টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ।

টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত ১ম ইনিংসঃ ৩৭৬/১০ ওভারঃ ৯১.২ ওভার, ( রোহিত ৬, শুভমান গিল ০, বিরাট কোহলি ৬, রিশাব পন্থ ৩৯ জেশেওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আশ্বিন ১১৩, আকাশ ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*)

বোলারঃ তাসকিন--২১-৫৫-৩, হাসান--২২.২-৮৩-৫, নাহিদ রানা--১৮-৮২-১, মিরাজ--২১-৭৭-১

বাংলাদেশ ১ম ইনিংসঃ ১৪৯/১০ ওভারঃ ৪৭.১ (সাদমান ২, জাকির ৩, নাজমুল ২০, মমিনুল ০, মুশফিক ৮, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭* হাসান ৯, তাসকিন ১১, রানা ১১)

বোলারঃ বুমরাহ--১১-৫০-৪ সিরাজ--১০.১-৩০-২ আকাশ--৫-১৯-২ আশ্বিন--১৩-২৯-০ জাদেজা--৮-১৯-২

ভারত ২য় ইনিংসঃ ২৮৭/৪ ডিঃ ওভারঃ ৫১ (জাসওয়াল ১০, রোহিত ৫, শুভমান গিল ১১৯* রিশাব ১০৯, রাহুল ২২*) ভারত ৫১৪ রানের লিড

বোলারঃ তাসকিন--৭-২২-১ হাসান--১১-৪৩-০ নাহিদ রানা--৬-২১-১ সাকিব--৯-৪৪-০ মিরাজ--২৫-১০৩-২

বাংলাদেশ ২য় ইনিংসঃ ৫৫/০ ওভারঃ ১২.২ (জাকির ৩২* সাদমান ২০*) বাংলাদেশের জয়ের জন্য আরও ৪৬০ রানের দরকার। বিপরীতে ভারতের দরকার ১০ উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ