ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতকে অল-আউট করে উল্টো বিপদে বাংলাদেশ
প্রথম ইনিংসে ভারতের দেয়া ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে উল্টো বিপদে পড়েছে বাংলাদেশ। ৪০ রানে নেই ৫ উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে প্রথম ওভারটিই দুর্দান্ত করছিলেন যশপ্রীত বুমরা। সাদমান ইসলামকে একাধিকবার ‘বিট’ করার পর শেষ বলে পেলেন তাঁর উইকেট। খেলব কি খেলব না, এই দ্বিধায় ভুগে বলটি শেষ পর্যন্ত ছেড়ে বোল্ড! ওপেনার হিসেবে বাজে আউট। ৬ বলে ২ রানে ফিরলেন সাদমান।
৯ম ওভারের প্রথম বলে রাউন্ড দ্য উইকেট থেকে আকাশের অ্যাঙ্গেল ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি জাকির। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল মাঝের স্টাম্প ফেলে দিয়েছে। মধ্যাহৃভোজন বিরতির খানিক আগে এমন আঘাত পেতে চায়নি বাংলাদেশ! মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৩০ বলে ২০ রান করে আউট নাজমুল। জাকির আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন মুমিনুল হক। তাঁর আউটটি যেন জাকিরের আউট হওয়ারই অ্যাকশন–রিপ্লে। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বোল্ড!
বিপদে পড়া বাংলাদেশের জন্য ভরসা হতে পারলেন না মুশফিকুর রহিমনও। ৪০ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। বুমরার সুইং ও বাউন্স হওয়া বল মুশফিকের ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। মুশফিক ফিরলেন ১৪ বলে ৮ রান করে। বাংলাদেশ ৫ উইকেটে ৪০। নতুন ব্যাটসম্যান লিটন দাস। আরেক প্রান্তে সাকিব। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই আবার উইকেট! এবার অধিনায়ক নাজমুল হোসেন।
ভারতের ইনিংস:
৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। আজ ১১.২ ওভার টিকেছে তাঁদের ইনিংস। এর মধ্যে ভারতের বাকি ৪ উইকেট তুলে নেওয়ার পথে তাসকিন নিয়েছেন ৩ উইকেট, হাসান ১ উইকেট। ভারতের প্রথম ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৯টি নিয়েছেন বাংলাদেশের পেসাররা। বাকি ১টি উইকেট স্পিনার মিরাজের। অদ্ভুত ব্যাপার হলো, ভারতের প্রথম ইনিংসে ‘মি: এক্সট্রা’ এর অবদান ৩০!
ভারত প্রথম ইনিংস: ৯১.২ ওভারে ৩৭৬ রান। (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, জয়সোয়াল ৫৬, পন্ত ৩৯, আকাশ ১৭, বুমরা ৭; হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫, নাহিদ ১/৮২, মিরাজ ১/৭৭)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে