ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যার অনুপ্রেরণায় বাংলাদেশকে ডোবালেন অশ্বিন
সাকিব আল হাসানের বল মিডউইকেটে ঠেলে দেন অশ্বিন। রান করতে ছুটলেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে প্রান্ত বদল।
অতি সাধারণ দৃশ্যটি হয়ে উঠল অসাধারণ। এটি অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১০৮ বলে সেঞ্চুরি করেন তিনি।
অশ্বিনের বাড়ি চেন্নাই। পরিচিত এলাকা, পরিচিত মানুষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ শুরুর আগে অনেকেই অশ্বিনকে এক্স-ফ্যাক্টর হিসেবে ভাবছিলেন।
তিন বছর পর সেঞ্চুরি করলেন অশ্বিন, শেষ সেঞ্চুরিও হয়েছিল ২০২১ সালে চেন্নাইয়ে, সেটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে।
আজ অশ্বিন যখন মাঠে নামেন, তখন ভারতের মন খারাপ। ১৪৪ রানে ছয় উইকেট হারানোর পর দলটি বিপদে। বাংলাদেশি ফাস্ট বোলারদের বোলিংয়ে ভেঙ্গে পরেছে ভারতীয় টপ অর্ডার। এখান থেকে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অশ্বিন।
১১২ বলে ১০টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ১০২ রান করে দিন শেষ করেন তিনি। ভারতের সংগ্রহও ৩৩৯ রান। সপ্তম উইকেটে জাদেজার সঙ্গে ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ৮৬ রান করে অপরাজিত আছেন জাদেজা।
প্রথম দিনের খেলা শেষে অশ্বিন বলেন, ‘বাউন্স ছিল পিচে। শট খেলতে শুরুতে ঝামেলা হচ্ছিল। চেন্নাইয়ের উইকেট সবসময়ই দারুণ। বাউন্স, গতি, লাইন—বোলারদের সুবিধা দেয়। তবে, এমন পরিস্থিতিতে খেলতে আমি পছন্দ করি। জাদেজা আমাকে বেশ অনুপ্রেরণা দিচ্ছিল। সে আমাকে সাহায্য করেছে। গত কয়েক বছরে আমাদের অন্যতম সেরা ব্যাটার জাদেজা। আমরা কাল সতেজভাবে দিন শুরু করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে