ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে অভিষেক হলো তামিম ইকবালের
তামিম ইকবালকে স্যুট পরা অবস্থায় কল্পনা করুন তো? যে চোখ বছরের পর বছর মাঠে বাংলাদেশ দলের জার্সি দেখছে, তারা হঠাৎ তামিমের এমন 'কর্পোরেট-লুক' দেখে অবাক হতে পারে। চিদাম্বরম স্টেডিয়ামে আজ তাই অবাক হলেন তামিম।
টসের আগে ওয়ার্ম আপ করছিল বাংলাদেশ দল। মিরাজ স্টেডিয়ামের ড্রেসিংরুমের শেষ প্রান্তে বোলিং করছিলেন সাকিব আল হাসান, মেহেদি হাসান, প্রেস বক্সের শেষ প্রান্তে বোলিং করছিলেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা। দূর থেকে স্যুট পরা এক ভদ্রলোক ফাস্ট বোলারদের ভিড়ের দিকে হাঁটছিলেন। সবার সঙ্গে করমর্দন করলেন।
কিছুক্ষণ কথা হয় তাসকিন আহমেদের সঙ্গে। এরপর স্পিনারদের দিকে এগিয়ে যান। সেখানে তিনি তাইজুল ইসলামের সঙ্গে করমর্দন করে কিছুক্ষণ কথা বলেন। স্যুট পরা মানুষটি আর কেউ নন, তামিম ইকবাল। ভারত সিরিজে আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকার ভূমিকায়ও দেখা যাবে তামিমকে।
এর আগে বাংলাদেশের ঘরের মাঠে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। এবার জোর গলায় ম্যাচের গল্প বলা শুরু করলেন। আর তামিমের নতুন ক্যারিয়ার শুরু হয় ভারত সফর দিয়ে। এ জন্য তিনি ভালো প্রস্তুতি নিয়েছিলেন।
গত কয়েকদিন ধরে তিনি ধারাভাষ্যকারদের জন্য বিশেষ কোর্স করছিলেন।. আজ টসের পর স্টার স্পোর্টসের অ্যানালাইসিস প্রোগ্রামে প্রেস বক্সের সামনে এবং পরে ধারাভাষ্য কক্ষে দেখা যায় তামিমকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে