ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ-ভারত টেস্টের একদিন আগেই চোটে ছিটকে গেলেন ভারতীয় তারকা
অজিঙ্কা রাহানেকে ভারতের টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হয়। তবে বাজে ফর্মের কারণে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও দলে নেই এই ব্যাটসম্যান।
রাহানে লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছিলেন। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি। ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি শুরু করবেন তিনি।
রাহানে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন লেস্টারশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট ক্লাউড হেন্ডারসেন। তিনি বলেন, ‘রাহানেকে হারিয়ে আমরা ব্যথিত। সময়ের আগেই রাহানেকে ছেড়ে দিতে হচ্ছে। আমাদের চিকিৎসকেরা মনে করছেন, রাহানেকে আর খেলানো উচিত হবে না। আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। অন্য কোনো ক্রিকেটার জায়গা পাবে, আশা করব সে রান করবে।’
লেস্টারশায়ারে খেলার অভিজ্ঞতা নিয়ে রাহানে বলেন, ‘লেস্টারের হয়ে দারুণ সময় কাটালাম। খুব ভাল ক্রিকেট খেলেছি আমরা। আগামী মরসুমের জন্য বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারকে পাওয়া গিয়েছে। আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমার খেলায় উন্নতি হয়েছে। লেস্টারের সমর্থকদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। ক্রিকেটের প্রতি তাঁদের আবেগ বুঝতে পেরেছি। এখানে আমাকে সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন। ভবিষ্যতে আবার এই দলের হয়ে খেলতে চাইব।’
রাহানে লেস্টারশায়ারের হয়ে ১০ ইনিংসে ৩৭৮ রান করেন। গড় ৪২. দল সেমিফাইনালে পৌঁছেছে। রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন। করেছেন ৫০৭৭ রান। তার নামে ১২টি সেঞ্চুরি রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে