ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেট মহল উত্তালঃ বাংলাদেশ সিরিজ়ের ২ দিন আগেই অশ্বিনের মুখে অবসর
আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে অশ্বিন এক নম্বরে। ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা তিনি। বাংলাদেশ সিরিজের আগে অবসর নিয়ে মুখ খুললেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর চার দিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ এই অফ স্পিনার তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন। তার মতে, সবাইকে একদিন অবসর নিতে হবে।
দেশের হয়ে আরও কিছু দিন খেলতে চান অশ্বিন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন। তিনিও ফর্মে আছেন। স্বভাবতই অবসর নিয়ে ভাবছেন না এখনই। এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, ‘‘এখনই অবসর নিয়ে ভাবছি না। তেমন কোনও ভাবনাও নেই। বয়স আর একটু বাড়লে কোনও এক দিন নিশ্চই ভাবব। এখনও প্রতি দিন বাড়তি কিছুটা পরিশ্রম করার কথা ভাবি। প্রতি দিন সমান যায় না। তবে শেষ ৩-৪ বছর ধরে প্রচুর পরিশ্রম করছি। এখনও অবসর নিয়ে ভাবিনি। তবে যে দিন মনে হবে আমার আর উন্নতি করার সুযোগ নেই, সে দিন হয়তো ভাবব। তখনই খেলা ছেড়ে দেব। এটুকু বলতে পারি।’’
অশ্বিনের আশা ৪০ বছর বয়স পর্যন্ত অনায়াসে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলতে পারবেন। যদিও তাঁর ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। অশ্বিন বলেছেন, ‘‘নিজের জন্য কোনও লক্ষ্য স্থির করিনি। অনিল কুম্বলে চান আমি তাঁর রেকর্ড ভাঙি। কিন্তু আমি প্রতি দিন নিয়ে ভাবি। এ ভাবেই বাঁচতে ভালবাসি। নির্দিষ্ট কোনও লক্ষ্যের পিছনে ছুটে ক্রিকেটের প্রতি ভালবাসা নষ্ট করতে চাই না।’’
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বার বার চোটে ভুগেছেন অশ্বিন। চোট প্রভাব ফেলেছিল তাঁর পারফরম্যান্সেও। তা নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসা বলেছেন, ‘‘সেই কঠিন সময়ের পর আমার জীবন কী ভাবে বদলে গিয়েছে জানি। আমি শুধু ক্রিকেট উপভোগ করতে চাই এখন। যখন মনে হবে ক্রিকেট উপভোগ করতে পারছি না, তখনই খেলা ছেড়ে দেব।’’ তিনি আরও বলেছেন, ‘‘এখন আমরা যারা খেলছি, সকলকেই এক দিন অবসর নিতে হবে। আমাদের জায়গায় কেউ না কেউ আসবে। তারাও ভাল খেলবে। ভারতীয় ক্রিকেট তো এ ভাবেই এগিয়ে যাচ্ছে।’’
বাংলাদেশের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রথম টেস্ট অশ্বিনের ঘরের মাঠ চেন্নাইয়ে। নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ৩৭ বছরের অফস্পিনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে