ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিজের আগেই রোহিত ও মিরাজের কথোপকথন ফাঁস, দেশজুড়ে তোলপাড়
২০২২ সালে মেহেদি হাসান মিরাজ ভারতকে ঘরের মাঠে পরপর দুই ওয়ানডেতে হারিয়ে বাংলাদেশের ২-১ সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। সেই সাফল্যের কথা এখনও মনে রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেই কারণেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মিরাজকে ড্রেসিংরুমে আমন্ত্রণ জানান রোহিত।
রোহিতের ড্রেসিংরুমে মিরাজকে ডাকার পেছনের কারণ ও তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন মিরাজ। এই কথোপকথন প্রকাশ হওয়ার পর ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনার ঝড়।
মিরাজ এক সাক্ষাৎকারে বলেন, “২০২৩ বিশ্বকাপের সময় ভারতের বিপক্ষে ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ড্রেসিংরুমে ডেকে অনেকক্ষণ কথা বলেন। তার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। রোহিত বলেছিলেন, ‘আমাদের (ভারতের) ড্রেসিংরুমের দিকে তাকাও, এখানে বেশিরভাগই দেশি কোচ। একজন দেশি কোচের দেশের প্রতি যে আবেগ থাকে, সেটা বিদেশি কোচদের থাকে না।’”
মিরাজ আরও যোগ করেন, “রোহিত উদাহরণ দিয়ে বলেছিলেন— জাতীয় সংগীতের সময় একজন দেশি কোচের মধ্যে যে অনুভূতি কাজ করে, সেটা একজন বিদেশি কোচের মধ্যে থাকে না। কারণ তারা সেই আবেগ বুঝতে পারে না। রোহিত বলেছিল, দেশি কোচদের নিয়ে কাজ করলে দলের জন্য আরও ভালো হবে, তোমাদের উচিত তাদের আরও উৎসাহিত করা।”
মিরাজের এই উন্মোচিত কথোপকথন রোহিতের ব্যক্তিগত অভিজ্ঞতা ও চিন্তার প্রতিফলন, যা ক্রিকেট মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)