ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের দাপুটে জয়
শ্রীলঙ্কায় বাংলাদেশের নারী দলের জয়রথ অব্যাহত রয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দলকে ৭ উইকেটের ব্যবধানে হারানোর পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী 'এ' দল শ্রীলঙ্কাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় এই সিরিজে অংশ নিচ্ছেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, এবং শামীমা সুলতানা সহ অন্যান্য অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন এই দলে।
আজ শুক্রবার কলম্বোর পি সারা ওভালে টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসরা ৬ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ গড়ে তোলে, যেখানে সাথি রানির ফিফটির পাশাপাশি সুবহানা মুস্তারির গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা এ দল মাত্র ৬০ রানেই অলআউট হয়ে যায়।
বাংলাদেশের মেয়েরা এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে, চতুর্থটি ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান এবং পঞ্চম ও শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টস মাঠে।
টি-টোয়েন্টি ম্যাচে সাথি রানি ৪০ বলে ৫০ রান এবং সুবহানা মুস্তারি ৩৯ বলে ৩৯ রান করেন। দুজনই পরে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ব্যাট হাতে ২৪ বলে ৩৪ রানের দারুণ ইনিংস খেলেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাল্কি মাদারা সর্বোচ্চ ২ উইকেট নেন।
শ্রীলঙ্কা এ দল ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। কেবল ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮) দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাংলাদেশের অধিনায়ক রাবেয়া খান দুর্দান্ত বোলিং করে ২.৪ ওভারে ৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া সুলতানা ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন