ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাজমুল হাসান পাপনের বোর্ডের মতো আইওয়াশ গেম খেলতে চাচ্ছে না তো ফারুক আহমেদের বোর্ড!
আলমের খান: বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ক্রিকেট একটি সার্বজনীন খেলা ধনী থেকে গরিব, রিকশাচালক থেকে মার্সিডিজ চালক ক্রিকেটের সাথে মোটামুটি জড়িয়ে সবাই। বাঙালিরা সহজাতভাবে একটু আবেগপ্রবণ। ক্রিকেটের ক্ষেত্রে সেই আবেগের বহিঃপ্রকাশ যেন ঘটে আরেকটু বেশি। তাই বাংলাদেশে আই ওয়াস ফর্মুলাটা কাজও করে সবচেয়ে বেশি। আই ওয়াশ ফর্মূলা বলতে বোঝানো হয় কোন একটি বিষয়ে কাজ করার আশ্বাস দিয়ে পরিস্থিতি ঠান্ডা হওয়ার প্রতীক্ষা করা। যেহেতু বাঙালিরা আবেগি, এবং আবেগ খুব বেশি সময় সাসটেইন করেনা।
তাই বিষয়টিও পড়ে যায় ধামাচাপায়। নাজমুল হাসান পাপন নিজের ১২ বছরের প্রেসিডেন্সিতে অন্য কোন কাজ ভালো করে করুক না করুক এই কাজটি করেছেন দুর্দান্তভাবে। বাংলাদেশের যে কোন ব্যর্থতায় তাকে মনে হয়েছে সবচেয়ে বেশি চিন্তিত। ২০২১ বিশ্বকাপে যখন বিশাল ভরা ডুবির পর দেশে প্রত্যাবর্তন করেন ক্রিকেটাররা। তখন বোর্ডের পক্ষ থেকে বিবৃতি আসে, দলীয় এ পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হবে। সেই সময় মানুষের উত্তপ্ত আবেগের উপর ঠান্ডা বাতাসের প্রলেপ হয়ে কাজ করে বার্তাটি। মানুষ মনে করে নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা রয়েছে। এবং বোর্ড সেটা নিজে দায়িত্বে ঠিক করবে।। এই বিবৃতির পর তদন্ত কমিটির কি হয়েছে বা তদন্ত রিপোর্টটা কি আদৌ জমা হয়েছে কিনা এ ব্যাপারে কোন আপডেট পাওয়া যায়নি। বলাই বাহুল্য আই ওয়াস ফর্মুলাটা কাজে লাগিয়েছে বিসিবি।
এছাড়াও বছর তিনেক আগে দেশের ক্রিকেট নিয়ে যখন সমালোচনা তুঙ্গে। সেই সময় বাংলাদেশ টাইগারস নামে একটি শ্যাডো ন্যাশনাল টিম গঠন করা হয়। পত্র পত্রিকা গুলো বিসিবি প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন। সবার মনোযোগ সমালোচনা থেকে সম্ভাবনায় চলে যায়। সত্যি বলতে বাংলাদেশ টাইগার্সের এই প্রোগ্রামে বিগত তিন বছর কি হয়েছে সেটি সাধারণ মানুষ কেন ক্রীড়া সাংবাদিকরাও জানেন না। এভাবেই বোর্ডের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আই ওয়াজ ফর্মুলা ব্যবহার করে থাকে বিসিবি। নতুন সম্ভাবনা এবং ভিন্ন কিছুর আশা নিয়ে ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়।
এই বোর্ড এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক তেমন কোন পদক্ষেপ নেয়নি। তবে নাজমুল হাসান পাপনের বোর্ডের অধীনে কি পরিমান দুর্নীতি হয়েছে সেটি যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের সুপরামর্শ যারা দিয়েছে তারা কিন্তু অনেকেই নাজমুল হাসান পাপনের প্রত্যক্ষ সহযোগী ছিলেন। সে ক্ষেত্রে এটি একটি আই ওয়াস ট্যাকটিস কিনা এই ব্যাপারে সন্দেহ থেকে যায়। তবে ফারুক আহমেদের মতো মানুষের কাছ থেকে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী। তিনি এই ধরনের নিম্নমানের খেলা জনগণের সাথে খেলবেন না এটাই প্রত্যাশা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন