ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পদত্যাগ করলেন বিসিবির আরও এক পরিচালক

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৬:০৬:৪৩

পদত্যাগ করলেন বিসিবির আরও এক পরিচালক

পদত্যাগের ধুম পরে গেছে। একে একে অনেক পরিচালক কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আবার কেউ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালিদ মাহমুদ সুজন। বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগপত্র জমা দেন তিনি।পরিচালক সুজনের পদত্যাগের খবর নিশ্চিত করেছে বিসিবি।

সুজন দীর্ঘদিন বিসিবির অনেক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সম্প্রতি তিনি ক্রীড়া উন্নয়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ক্রিকেট স্টিয়ারিং কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিসিবি পরিচালক থাকাকালীন জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। তিনি বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ