ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল নিলামে ‘যু’দ্ধ’ হবে এক জন ক্রিকেটারকে নিয়ে, কে সেই ক্রিকেটার
এবার আইপিএলের সম্পূর্ণ নিলাম হবে। সব ফ্র্যাঞ্চাইজিকে নতুন দল গঠন করতে হবে। ইরফান পাঠান মনে করেন, একজন ক্রিকেটারের নিলাম যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।
আসন্ন আইপিএল নিলামে আকর্ষণের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। সম্ভাবনা প্রবল। ভারতীয় দলের অধিনায়ককে ছেড়ে দিতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের কর্মকর্তারা। এমনটা হলে নিলামে রোহিতের জন্য সমস্যা হবে। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের মতে, অনেক ফ্র্যাঞ্চাইজি রোহিতকে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে পারে।
পাঠান বলেছেন, ‘‘এ বারের নিলামে যুদ্ধ হবে। রোহিতকে দলে নেওয়া মানে অতিরিক্ত প্রাপ্তি। সব স্তরে নেতৃত্বের বিশাল অভিজ্ঞতা। সব দলই ওর মতো অধিনায়ককে পেতে চাইবে।’’ পাঠান আরও বলেছেন, ‘‘রোহিত দলে থাকা মানে এক জন সফল ভারতীয় অধিনায়ককে পাওয়া। তা ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মও ভাল ভাবে ব্যবহার করতে পারবে। বিদেশি অধিনায়ক হলে ফ্র্যাঞ্চাইজ়িগুলি তাকে প্রথম একাদশে রাখতে বাধ্য হবে। ভাল ফর্মে না থাকলেও খেলাতে বাধ্য হবে।’’
ব্যাটার রোহিতকে নিয়েও উচ্ছ্বাস গোপন করেননি পাঠান। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘ব্যাট হাতে রোহিত কী করতে পারে আমরা সকলে জানি। তাই নিলামে সকলের চোখ রোহিতের দিকে থাকবেই। সবাই জানে, রোহিত ফিট থাকলে আগ্রাসী ব্যাটিংই করবে।’’
একটি গাড়ি দুর্ঘটনা নয়, পান্থ আরেকটি ঘটনা মনে রেখেছে যা তাকে এখনও তাড়া করে।ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, রোহিতকে পেতে ঝাঁপিয়ে পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। তবে পাঠান কোনো বিশেষ দলের নাম বলেননি। তার মতে, যেকোনো ফ্র্যাঞ্চাইজি রোহিতকে নিতে চায় এবং তাকে দলে আনতে কঠোর পরিশ্রম করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন