ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের বিকল্প ক্রিকেটার কে জানিয়ে দিলেন মিরাজ
বাংলাদেশে যখনি সাকিব এসেছে তখন থেকে বাংলাদেশ থেকে অলরাউন্ডারের ভাগটা সাকিবের কাছে ধরা দিয়েছ্। যতদিন যাচ্ছে ততদিন মনে হচ্ছে তার ধার আরও বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তবে দারুণ সময় কাটানোর পর এখন শুধু শেষের অপেক্ষায়। ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা সাকিবের বিকল্প হিসেবে অনেকেই বেছে নেন মেহেদি হাসান মিরাজকে। সাকিব দলে না থাকলে দায়িত্ব বাড়বে বলে মনে করেন মিরাজ।
সাকিবকে নিয়ে মেহেদি হাসান মিরাজ বলেন, '৮ নম্বর ব্যাটার হতে চাই না, অনেক প্রেশার। অনেক পরিস্থিতি এমন থাকে, দল অনেক ভালো খেলেছে এরপর ৮ নম্বরে নামতে হয়। এমনও হয়, সবাই ব্যর্থ, তখন চাপ নিয়ে ব্যাটিং করতে হয়। ৮ নম্বরে সেরা হতে চাই না, ওপরের দিকে সেরা হতে চাই।'
'সাকিব ভাই ও আমি দুজনই খেলছি। একসময় সবাইকেই অবসর নিতে হয়। প্রত্যেক দলেই রিপ্লেসমেন্ট আছে। সবাই তো আর সারাজীবন খেলবে না। সাকিব ভাই যখন থাকবে না, হয়ত আমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।'-যোগ করেন তিনি।
একজন কার্যকরী অলরাউন্ডার হওয়ার জন্য আরও অনেক পরিশ্রম করবেন মিরাজ। তিনি বলেন, 'দলে দুজন অলরাউন্ডার থাকলে দল অনেক সুবিধা পায়। ব্যাটিং ভালো হচ্ছে। প্রথমে দল ব্যাটার হিসেবে পায়নি, বোলার হিসেবেই খেলেছি। এখন অবদান রাখতে পেরে ভালো লাগছে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। ১-২ বছরে সম্ভব না। দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে। যেভাবে চলছে, দীর্ঘদিন ধরে রাখলে ইনশাআল্লাহ (বিশ্বসেরা) অলরাউন্ডার হতে পারব।'
মিরাজ আরো বলেন, 'টেল এন্ডাররা ব্যাটারদের সমর্থন দিলে দলের শক্তি বেড়ে যায়। পাকিস্তানে টেল এন্ডার থেকে অনেক সাপোর্ট এসেছে। আমি লেট অর্ডারে ব্যাটিং করি। আমার কাছ থেকে যেটা এসেছে… হাসান মাহমুদ যে ইনিংস খেলেছে, অনেক কার্যকরী ছিল। লিটন দুই ঘণ্টা ব্যাটিং করেছে। ৭০ রানের পার্টনারশিপ হয়েছে। জয়ের জন্য এসব অনেক গুরুত্বপূর্ণ।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন