ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের ড্রেসিংরুমে মিরাজকে ডেকে নিয়ে ভারতের সাফল্যের রহস্য বলে দিয়েছিলেন রোহিত শর্মা
গত ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলতে পারে নাই বাংলাদেশ দল। ২ টা ম্যাচ জয়ের বিপরীতে ৭ টাই হেরে যায়।
শুরুটা অনেক ভালো ভাবে করেছিল। কিন্তু শেষ হাসি টা হাসতে পারে নাই তারা। ভারতের বিপক্ষে ম্যাচের সময় রোহিত শর্মা মিরাজকে তাদের ড্রেসিংরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে অনেক কিছু বলে রোহিত।
সম্প্রতি এক অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রোহিতের সঙ্গে সেই সাক্ষাৎ এর বিষয়ে মুখ খোলেন মিরাজ। এই বিষয়ে মিরাজ বলেন, ‘যখন আমি ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাই। তখন ভারত ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং অনেকক্ষণ কথা বলে। রোহিত আমাকে কয়েকটা কথা বলেছিল। ওই কথাগুলো আমার অনেক ভালো লাগে। রোহিত বলেছিল, আমাদের (ভারতীয় দল) ড্রেসিংরুমের দিকে তাকাও; প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই দেশি কোচ এবং একজন লোকাল কোচের দেশের প্রতি যে অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না।’
মিরাজ আরও যোগ করেন, ‘ও বলেছিল, যখন ড্রেসিংরুমে লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। তারা তোমাকে অনেক কিছুই শেখাবে। উদাহরণস্বরুপ—জাতীয় সংগীত গাওয়ার সময় দেশি কোচরা যতটা অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না। কারণ ওই বিদেশি কোচ তো সেটার মর্মই বুঝবে না। লোকাল কোচরা দলে থাকলে তোমাদের জন্য আরও ভালো হবে। তোমাদের উচিত লোকাল কোচদের আরও উৎসাহ দেওয়া।’
এই কথাগুলো রোহিত বলেছেন এবং আমি অনেকের সাথে এই কথাগুলো শেয়ার করেছি। আমি দলের মধ্যে জিনিস শেয়ার করেছি। সিনিয়র ক্রিকেটাররাও রোহিতের বক্তব্যের সঙ্গে একমত বলে মনে হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন