ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার বিপিএলে শাকিব খানের দলে দেখা যাবে সাকিবকে, যে দল কিনলো শাকিব খান

২০২৪ সেপ্টেম্বর ০৭ ২০:৪৮:৪৪

এবার বিপিএলে শাকিব খানের দলে দেখা যাবে সাকিবকে, যে দল কিনলো শাকিব খান

আসন্ন বিপিএলের জন্য কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্ব। এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তন করবে বা আর অংশগ্রহণ করবে না। ঢাকায় ফ্র্যাঞ্চাইজি কিনতে যাচ্ছেন অভিনেতা শাকিব খান-এটা গত মাস থেকেই খবরে ছিল এবং এখন তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

শাকিব খান এরই মধ্যে রিমার্ক-হারলান নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হয়েছেন, যার শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব আল হাসান। আজ শনিবার মিরপুর শেরে বাংলায় আসেন রিমার্ক-হারলানের নির্বাহী পরিচালক ড. হারলানের কর্মকর্তারা এদিন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎ শেষে, ইমনকে সাংবাদিকরা প্রশ্ন করেন, শাকিব খানের দলের হয়ে সাকিব আল হাসান খেলবেন কিনা। ইমন জানান, "এ মুহূর্তে আমাদের দলে কারা অন্তর্ভুক্ত হবে তা বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই, তখন অনেক কিছু স্পষ্ট হবে। সাকিব আল হাসান তো ক্রিকেটের বড় ব্র্যান্ড। তার সাথে কারোর কন্ট্রাক্ট আছে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। সময় এলেই এটা জানা যাবে।"

বিসিবি প্রধানের সাথে আলোচনার বিষয়ে ইমন বলেন, "সামনে বিপিএল আসছে। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি এবং বিসিবির যে সিদ্ধান্ত হবে তা মেনে নেব। অনেক নিয়ম-কানুন রয়েছে, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আমরা আশা করি দল পাওয়ার ব্যাপারে এবং বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।"

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ