ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোটা দেশে উঠলো নতুন আলোচনার ঝড়ঃ সাকিব-মাশরাফিকে নিয়ে এক অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
দুই নৌকায় পা দিলে সমস্যা তো হবেই। আর সেই কাজটাই করেছিল সাকিব, মাশরাফি। খেলা চলাকালে তারা রাজনীতিতে অংশ গ্রহন করেন। যার ফলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তারা। মাশরাফি খেলা চলাকালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর তার সাকিবও একই ভাবে নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এই বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন। তিনি ক্রীড়াবিদদের একসঙ্গে খেলা এবং রাজনীতি চালিয়ে যাওয়া সমর্থন করেন না। তিনি মনে করেন, খেলার ক্যারিয়ার শেষ হওয়ার আগে রাজনীতিতে অংশ নেওয়া পেশাদারিত্বের অভাবকে ইঙ্গিত করে এবং এতে স্বার্থের সংঘাত দেখা দেয়।
আসিফ মাহমুদ বলেন, ‘আমার মনে হয় অবসরের পর কেউ রাজনীতিতে যোগ দিতে চাইলে দিতে পারে, তবে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় এমনটা করা (রাজনীতি) উচিত নয়। এসব পেশাদারিত্বের অভাবের কারণে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়। আমি এটা নিয়ে আগেও বলেছি।’
রাজনীতির পাশাপাশি বিজ্ঞাপন ও ব্যবসায় ক্রিকেটারদের সম্পৃক্ততার বিষয়ে বিসিবিকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, 'শুধু রাজনীতি নয়, এমন কিছু বিজ্ঞাপনও রয়েছে যা আইন ও জনগণের পরিপন্থী। তারা ব্যবসা করতে পারে। তবে তারা কী করতে পারে এবং কী করতে পারে না সে সম্পর্কে একটি নীতি থাকা উচিত।
তার সাথে আরও বলেন, ভারতের কয়েকজন ক্রিকেটারের নামে বেটিং ব্যবসার (এন্ডোর্সমেন্ট) অভিযোগ আছে, বাংলাদেশীদের নামেও আছে। তাই আমি মনে করি এটা নিয়ে একটা নীতিমালা থাকা উচিত। বিসিবি এটা ঠিক করতে পারবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন