ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ-ভারত টেস্টে হা*ম*লার হু*ম*কি: দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন
ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার হুমকির পর দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কানপুরের পরিবর্তে ম্যাচটি ইন্দোরে অনুষ্ঠিত হতে পারে।
গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ার পর দেশে সহিংসতার ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগের বেশিরভাগই পরে গুজব হিসেবে চিহ্নিত হয়েছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবর অনুযায়ী, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের জেরে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচে হামলার হুমকি এসেছে। প্রথম হুমকিটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ছিল এবং এখন দ্বিতীয় টেস্টের জন্যও হুমকি দেওয়া হয়েছে।
বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি বিসিসিআইকে চিন্তিত করেছে এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও আসেনি, তবে ভেন্যু পরিবর্তনের গুঞ্জন চলছে।
এর আগে গোয়ালিয়রে ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে হিন্দু মহাসভা বিরোধিতা জানিয়েছিল এবং ম্যাচটি বাতিলের চেষ্টা করবে বলে হুমকি দিয়েছিল। তারা দাবি করেছে যে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা চলছে এবং এর প্রতিবাদে ওই ম্যাচটি বাতিল করা উচিত।
বাংলাদেশের ভারত সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে। কানপুরে ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। পরে ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দুটি টি-টোয়েন্টি ৯ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন