ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবা কংগ্রেসে, স্ত্রী বিজেপিতে—ভারতীয় এই তারকা যোগ দিলেন যেই দলে
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিজেপিতে যোগ দিয়েছেন। তার স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগরের বিজেপি বিধায়ক, এবং তিনি নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং এবং বোন নয়নাবা জাদেজা কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। এবার স্ত্রী রিভাবার পথ অনুসরণ করে বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র।
২২ গজে ব্যাট, বল, ও ফিল্ডিংয়ের মাধ্যমে ঝড় তোলার পর, এবার তিনি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। রিভাবা নিজের এক্স (পুরোনো টুইটার) হ্যান্ডেলে রবীন্দ্র জাদেজার বিজেপি সদস্যপদ কার্ডের ছবি শেয়ার করেছেন। বিজেপি সম্প্রতি সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করেছে, এবং রিভাবা এই অভিযান নিজের বাড়ি থেকেই শুরু করেছেন।
জাদেজার বিজেপি সদস্যপদ গ্রহণের ফলে গেরুয়া শিবিরের সঙ্গে তার নতুন সম্পর্ক গড়ে উঠল। ২০১৯ সালে রিভাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন, এবং ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে দল তাকে প্রার্থী করে। কংগ্রেস প্রার্থী কর্শনভাই কারমুরকে পরাজিত করে তিনি বিজয়ী হন।
বিজেপির সদস্যপদ গ্রহণের পর, আলোচনা শুরু হয়েছে যে কি রবীন্দ্র জাদেজা ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। বর্তমানে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলেও, তিনি সম্ভবত বাংলাদেশ টেস্ট সিরিজের মাধ্যমে দলে ফিরবেন।
জাদেজা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে তিনি টেস্ট এবং ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন