ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণার তারিখ জানালো বিসিবি
ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৪ সেপ্টেম্বর) ইতিহাস সৃষ্টিকারী সিরিজ শেষে রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছান নাজমুল হোসেন শান্তরা। দুই বহরে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।
পাকিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরে খুব একটা বিশ্রাম পাচ্ছেন না শান্তরা। এখনভারত সফরে যাবে টাইগাররা। সিরিজ দুটি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কানপুরে। এরপর ১২ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ-ভারত দুই-টেস্ট সিরিজ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ।
এদিকে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল শিগগিরই ঘোষণা করা হবে বলে বিসিবির এক নির্বাচক নিশ্চিত করেছেন। তিনি বলছিলেন, ‘খুব বেশি দেরি করব না। দ্রুতই হবে। কেননা খুব একটা কাঁটাছেড়ার কিছু নেই। আগামী ১০ তারিখের মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব।’
দলে কোনো ক্রিকেটারের ইনজুরির শঙ্কা আছে কি না জানতে চাইলে এই নির্বাচক জানান, ‘কোনো সমস্যা নেই সবাই ভালো আছে। জয়ের (মাহমুদুল হাসান) সমস্যাও সেরে উঠেছে। ১০ দিনের বিশ্রামে রয়েছেন পেসার শরিফুল ইসলাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন