ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ পদত্যাগ করলেন বিসিবির আরও এক পরিচালক
দেশের ক্রান্তিকালে যখন সব কিছু নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে তখনি বাংলাদেশ ক্রিকেটে নতুন সূর্যের মত আর্বিভাব হয়ে এল পাকিস্তানের সাথে সিরিজ জয়ের সুবাস। এদিকে দু তিন দিন আগে আরও দুজন পরিচালক পদত্যাগ করেছেন। আজ আবার পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন নাঈমুর রহমান দুর্জয়। তিনি নিজের ইচ্ছেয় সরে দাড়ালেন।
এতদিন ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন দুর্জয়।
৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। এক সপ্তাহ আগে পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পদত্যাগের আগে বিসিবি পরিচালকের পদ থেকেও অবসর নেন জালাল ইউনিস।
সাজ্জাদুল আলম ববিরের পরিচালক পদ বাতিল করা হয়েছে। পদত্যাগ করেছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ও মহিলা বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মুর্তুজা পাপ্পা, আহমেদ নজীব, মঞ্জুর কাদেরও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে তারা নিজেরা পদত্যাগ না করলে, টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তারা পদ হারাবেন।
তাছাড়া, মাহবুব আনাম, আকরাম খান, খালিদ মাহমুদ সুজন, ইফতিখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপন এবং মনজুর আলমের সাথে বোর্ড পরিচালনা করছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন