ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন হাবিবুল বাশার
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ (২-০) জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এই অবিশ্বাস্য অর্জনের পর টাইগারদের নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক হাবিবুল বাশার সুমন সংবাদমাধ্যমকে বলছেন, ‘এমন অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল। এটা বিশেষ সিরিজ জয় বলব আমি। এর আগে দেশের বাইরে দুইবার জিতেছি। তবে এটা বিশেষ, আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম তখন কিন্তু ওদের পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম ছিল না।’
হাবিবুল বাশার সুমন আরও বলেন, ‘পাকিস্তান কিন্তু সবসময় টেস্ট ক্রিকেটে ভালো দল। যেকোনো ফরম্যাটেই ভালো দল তারা। আর পাকিস্তানের মাটিতে দুটো টেস্ট ম্যাচ ডমিনেট করে জয় পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। প্রতিটা সেশনই ডমিনেট করে খেলেছে বাংলাদেশ দল।’
সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, ‘ওই সময় মানসিকভাবে সবাই একটু চিন্তিত ছিল। অস্থিরতার মধ্যে ছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই ক্রিকেটটা মনোযোগ দিয়েই খেলেছে। আমার মনে হয় এই সিরিজটা বাংলাদেশের মানুষকে একটু হলেও আনন্দ দেবে।’
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারলেও লিটন-মিরাজের ব্যাটিংয়ের জোরে ২৬২ রান করে বাংলাদেশ। এরপর ফাস্ট বোলারদের সুন্দর পারফরম্যান্স এবং ব্যাটসম্যানদের দায়িত্বের কারণে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন