ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্টেলিয়ার বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন, যে দলের হয়ে খেলবেন তিনি

২০২৪ সেপ্টেম্বর ০১ ১৪:১৭:৩০

অস্টেলিয়ার বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন, যে দলের হয়ে খেলবেন তিনি

অস্টেলিয়ার টি-২০ টুর্নামেন্টের বিগ ব্যাশ লিগে কেবল মাত্র সাকিব আল হাসানই খেলতেন। কিন্তু এইবার মোট ৯ জন বাংলাদেশের ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। ইতিমধ্যে বিগ ব্যাশ লিগের হোবার্ট হারিকেনসের হয়ে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশের ৪র্থ ড্রাফটে রিশাদকে বেছে নেয় রিকি পটিংয়ের দল।

সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের নেতৃত্বে খেলতে আগ্রহী রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে অন্তত কয়েকটি ম্যাচ খেলতে চান তিনি। এদিকে রিশাদ বলেন যে, 'তখন আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। সুযোগ পেলে অবশ্যই বিগ ব্যাশে খেলতে চাই।

এই বছরের ১৫ ডিসেম্বর শুরু হওয়া বিগ ব্যাশ আগামী বছরের ২৭ জানুয়ারি শেষ হবে। একই সঙ্গে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। জাতীয় দল এবং বিপিএলের সাথে প্রতিশ্রুতির কারণে রিশাদ বিগ ব্যাশে খেলবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ