ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আউট, আউট, আউট, টানা উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, দেখে নিন রান স্কোর
দিনের তৃতীয় ওভারে একপ্রকার ‘জীবন’ই পেয়েছেন জাকির হাসান। কিন্তু পরের ওভারে আর ‘জীবন’ পেলেন না তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ১ রান করে। বাংলাদেশের রান ১ উইকেটে ১৫।
ব্যাটিংয়ে আসেন শান্ত। এক বাল বাদে আবার আউট হন সাদমান, পরের এক বল বাদে আবার আউট হন নাজমুল হোসেন শান্ত। ২০ রানে ৩ উইকেট হারিয়ে অনেক টাই চাপে বাংলাদেশ।
যেখানে প্রথম টেস্ট শেষ করেছিলেন সেই জায়গা থেকেই দ্বিতীয় টেস্ট শুরু করেছিলেন মেহেদি হাসান মিরাজ। ১ম টেস্টে শেষ দিনে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। আর দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে এগিয়ে রাখলেন এই অফ স্পিনার। মিরাজ পাঁচ উইকেট ও তাসকিন আহমেদ তিন উইকেট নেওয়ার পর পাকিস্তান ২৭৪ রানে থামে।
জবাবে বাংলাদেশ ১০ রান করে কোন উইকেট না হারিয়েই।নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে টেস্ট সিরিজের দ্বিতীয় দিন। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে টস হবে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে)। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা অবিরাম বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হতে যাচ্ছে বাকি চার দিনের খেলা। একদিনে অন্তত ৯৮ ওভারের খেলা হবে।
এদিকে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই তাসকিন আহমেদের 'ড্রিম ডেলিভারিতে' আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট হিসেবে প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করছেন অধিনায়ক শান মাসুদ ও দ্বিতীয় ওপেনার স্যাম আইয়ুব।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। শরিফুল ইসলাম ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন। তার জায়গায় একাদশে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। পাকিস্তান একাদশে দুটি পরিবর্তন করেছে। শাহীন আফ্রিদি ও নাসিম শাহের জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।
পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৪/১০, ওভারঃ ৮৫.১ ( আব্দুল্লাহ ০, আইয়ুব ৫৮, শান মাসুদ ৫৭, শাকিল ১৭, বাবর আজম ৩১, রিজওয়ান ২৯, সালমান আগা ৫৪, খুররাম শেহজাদ ১২, আলি ২, আবরার ৯, মির হামজা ০*)
বাংলাদেশ ১ম ইনিংসঃ ২০/৪, ওভারঃ ৮ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মমিনুল ১, মুশফিক ০*, সাকিব০*) বাংলাদেশ ২৫৪ রানে পিছিয়ে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি