ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন শেষে যা বললেন বিসিবি সভাপতি
২০৩১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন, অনিয়মের অভিযোগের কারণে স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একই সঙ্গে স্টেডিয়াম নির্মাণের টেন্ডার প্রক্রিয়াও বাতিল করা হয়েছে। এরপর আজ (শনিবার) বিসিবির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করেন ফারুক।
পূর্বাচেলে বিসিবি সভাপতির স্টেডিয়ামে তার সঙ্গে ছিলেন পরিচালক খালিদ মাহমুদ সুজন, ইফতিখার রহমান মিঠু, কাজী ইনাম, নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বৃহস্পতিবার বিসিবির প্রথম সভা শেষে স্টেডিয়ামটির দরপত্র বাতিলের কথা জানিয়ে সভাপতি ফারুক বলেন, ‘বাতিল হয়েছে কারণ, আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। ওখান থেকে আমরা খুব বেশি হ্যাঁ বা না, কোনোটিই পাইনি। আর যেহেতু সময় নেই, আগামীকালই শেষ দিন, এজন্য আমাদের এটা করতে হতো (বাতিল)। যদি পরিস্থিতির উন্নতি হয়, যদি আমরা মনে করি, রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য।’
এ ছাড়া স্টেডিয়ামটির নাম এবং নৌকার আদলে হওয়া নকশাতেও পরিবর্তন করা হবে বলে জানা গেছে। বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম পরিদর্শনের কথা জানিয়ে ওই সময় আরও বলা হয়, ‘এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। কারণ যে টাকাটা খরচ হয়েছে তার শতভাগ তো পাওয়া যাবে না, কারণ প্রকল্প অনেক বড় ছিল। ওখান থেকে আমরা ছোট করে যতটাকা খরচ হয়েছে, কিছু যদি আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা করব। ধরুন, খেলার দুটো মাঠ যদি আমরা করতে পারি মূল নকশা ঠিক করে, সেই চেষ্টা করব। কনসালটেন্সি ফার্মকে কিছু টাকা যে দেওয়া হয়েছে, ওখান থেকে যাতে আমরা কিছু রিটার্ন পাই কি না সেটাও দেখা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি