ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২য় টেস্টে লাঞ্চ বিরতি শেষে, দেখেনিন পাকিস্তানের সর্বশেষ স্কোর
নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে টেস্ট সিরিজের দ্বিতীয় দিনের খেলা। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে টস হয়। খেলা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে)। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।
১ম দিনে সকাল থেকে রাওয়ালপিন্ডিতে প্রবল বৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা অবিরাম বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হতে যাচ্ছে বাকি চার দিনের খেলা। একদিনে অন্তত ৯৮ ওভারের খেলা হবে।
এদিকে ২য় দিনের প্রথম ওভারেই তাসকিন আহমেদের 'ড্রিম ডেলিভারিতে' আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট হিসেবে প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করছেন অধিনায়ক শান মাসুদ ও আরেক ওপেনার সাইম আইয়ুব। ২৫ ওভার শেষে স্বাগতিক দলের সংগ্রহ ১ উইকেটে ৯৯ রান।
আইয়ুব ও মাসুদ ওয়ানডে মেজাজে ব্যাট করছেন। আইয়ুব ৮৩ বলে ৪৩ রানে অপরাজিত আছেন এবং মাসুদ ৬২ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। তাসকিন ও হাসান মাহমুদ দুই প্রান্ত থেকে প্রথম ৮ ওভার বোলিং করেন। নবম ওভারে নাহিন রানাকে এনে প্রথম বোলিং পরিবর্তন করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। শরিফুল ইসলাম ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন। তার জায়গায় একাদশে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। পাকিস্তান একাদশে দুটি পরিবর্তন করেছে। শাহীন আফ্রিদি ও নাসিম শাহের জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।
পাকিস্তান ১ম ইনিংসঃ ৯৯/১, ওভারঃ ২৫ ( আব্দুল্লাহ ০, আইয়ুব ৪৩*, শান মাসুদ ৫৩*)
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি