ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরিজ বাচাঁতে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর

২০২৪ আগস্ট ৩১ ১১:৪৮:৫৩

সিরিজ বাচাঁতে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার শরিফুল ইসলাম। তার পিঠে ব্যাথান জন্য। তার জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। শাহীন আফ্রিদির পর পাকিস্তান একাদশ থেকে বাদ পড়েছেন আরেক ফাস্ট বোলার নাসিম শাহ।

১ম টেস্টে ১০ উইকেটে জয়ের পর এই ম্যাচে দারুণ উত্তেজিত বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় চাপ বেড়ে যায় পাকিস্তানের ওপর। কারণ, ম্যাচ এখন চার দিনের। বাংলাদেশকে হারাতে না পারলে নিজেদের মাটিতে সিরিজ হারতে হবে বিব্রতকর অবস্থায়।

এমন অবস্থায় ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে পাকিস্তান। একাদশে ফিরিয়ে আনা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও মীর হামজাকে। বাকি সব আগের মতই আছে।

অন্যদিকে বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে তুমুল আলোচনা থাকলেও একাদশে রয়েছেন তিনি।

পাকিস্তান ১ম ইনিংসঃ ৪৩/১, ওভারঃ ১১ ( আব্দুল্লাহ ০, আইয়ুব ২০*, শান মাসুদ ২৩*)

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ