ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাওয়ালপিন্ডি ২য় টেস্ট ম্যাচঃ একাদশে নতুন চমক নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ, দেখেনিন একাদশ

২০২৪ আগস্ট ৩১ ১০:৫৮:৪৮

রাওয়ালপিন্ডি ২য় টেস্ট ম্যাচঃ একাদশে নতুন চমক নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ, দেখেনিন একাদশ

আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের আগেই। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে টস হয়েছে। খেলা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে)। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।

গতকাল সকাল থেকে রাওয়ালপিন্ডিতে প্রবল বৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা অবিরাম বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হতে যাচ্ছে বাকি চার দিনের খেলা। প্রতিদিন কমপক্ষে ৯৮ ওভারের খেলা হবে।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। শরিফুল ইসলাম ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন। তার জায়গায় একাদশে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। একাদশে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। শাহীন আফ্রিদি ও নাসিম শাহের জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ