ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের ২য় টেস্টের টস, দেখেনিন ফলাফল
পাকিস্তান টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। অন্যদিকে ১০ উইকেটের হারে পাকিস্তানের অবস্থা শোচনীয়। তারা পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে। এই ম্যাচ ড্র হলে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জয় ছাড়া বিকল্প নেই স্বাগতিক দলের।
গতকাল সকাল থেকেই রাওয়ালপিন্ডিতে অনেক বৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা অবিরাম বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হতে যাচ্ছে বাকি চার দিনের খেলা। প্রতিদিন কমপক্ষে ৯৮ ওভারের খেলা হবে।
আজ দ্বিতীয় দিনের খেলাও শুরু হবে নির্ধারিত সময়ের আগেই। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে টস হয়। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে)। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। শরিফুল ইসলাম ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন। তার জায়গায় একাদশে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। শাহীন আফ্রিদি ও নাসিম শাহের জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি