ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুইটি মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক
সিরিজ জয়ের লক্ষ্যে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই টেস্টে জয় হোক বা ড্র হোক, সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা। তবে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে মাঠে খেলার অযোগ্য হওয়ায় নির্ধারিত সময়ে টস হতে পারেনি। এটি কখন হবে তা এখনও জানা যায়নি। এই টেস্টে দুটি মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের।
প্রথমত, মুশফিক যদি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৩ রান করেন, তাহলে তিনি টেস্ট ফরম্যাটে ৬০০০ রান করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হবেন। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকে তিনি ৮৯টি টেস্ট খেলেছেন। ১১টি শতক ও ২৭টি অর্ধশতকের সাহায্যে ৩৯.১১ গড়ে ৫৮৬৭ রান করেন মুশফিক।
মুশফিকের পর বাংলাদেশের হয়ে টেস্টে দুই নম্বরে রয়েছেন তামিম ইকবাল। ৭০টি টেস্ট ম্যাচে ১০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতকের সাহায্যে ৫১৩৪ রান করেছেন তামিম। বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজার রানের করেছেন শুধু মুশফিক ও তামিম।
তাছাড়া ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার দ্বিতীয় মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে তামিম করেছেন ১৫,১৯২ রান। বর্তমানে মুশফিকের রান ১৫,১৫৯।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে, তিন ফরম্যাটেই তামিমের পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫,০০০ রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি