ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা পরিত্যাক্ত ঘোষণা

২০২৪ আগস্ট ৩০ ১৪:১৯:৪১

বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা পরিত্যাক্ত ঘোষণা

প্রথম টেস্টে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই স্বাগতিক পাকিস্তানের।

সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য আজ সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি আজকে। রাওয়ালপিন্ডিতে এখনও বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরেই রাওয়ালপিন্ডি বৈরী আবহাওয়ার চলছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানা গেছে।

শেষ পর্যন্ত আজকে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস(উইকেটরক্ষক ব্যাটার) মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ