ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস দিলেন: হাথুরুসিংহে
আগামিকাল সিরিজের ২য় ও শেষ টেস্ট ম্যাচ। আর এ ম্যাচকে ঘিরে চলছে নানা আয়োজন। এদিকে আবার বৃষ্টি হয়েছে। ভূমিকম্পও হয়েছে আজ। পাকিস্তানের বিপক্ষে ১ম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দুই যুগের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। তাও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশের চোখ এখন দ্বিতীয় ও শেষ টেস্টের দিকে। যা আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) থেকে শুরু হবে।
প্রথম টেস্টে জয়ে ভালো মানসিকতা তৈরি হয়েছে বাংলাদেশ দলে। শেষ টেস্টেও তা অব্যাহত থাকবে বলে মনে করেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে করেন তিনি।
সবার মনে একটাই প্রশ্ন কেমন হবে ২য় টেস্টের স্কোয়াড। ২য় টেস্টের একাদশ কেমন হবে, বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভাঙবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় হাথুরুসিংহে। তিনি জানান, পিচ দেখার পর বলা যাবে। প্রধান কোচ অবশ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। যদিও, কারা আসতে পারেন একাদশে তা নিশ্চিত করেননি।
সংবাদসম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘মানসিকভাবে সবাই খুব চাঙ্গা আছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সহজ কাজ নয়। তারা অনেক শক্তিশালী দল। আমরা দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি। তবে, এখনও পিচ দেখিনি। দেখার পর দল নির্বাচন করা যাবে। পরিস্থিতি অনুযায়ী একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের আবহাওয়া ভিন্ন, এর প্রভাব উইকেটে পড়বে। সেটি বিবেচনায় আমাদের একাদশ সাজাব।’
প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে দলের ভালো করার সুযোগ আছে বলেও মন্তব্য করেন হাথুরুসিংহে। জয়ের আত্মতৃপ্তি শেষে এখন সেদিকেই মনযোগ তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি