ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের বিরুদ্ধে আরও ৬ অভিযোগ, অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
সাকিব আল হাসানের বিরুদ্ধে সোনা চোরাচালানে জড়িত থাকাসহ ছয়টি অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী দুদকের কাছে এ আবেদন করেন।
আবেদনে তিনি সাকিবকে নিষিদ্ধ জুয়া ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানে জড়িত, জালিয়াতির মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, শেয়ারবাজার কেলেঙ্কারি, স্বর্ণ চোরাচালান, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করেন।
এদিকে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন সাকিব। রাওয়ালপিন্ডি টেস্টে দলকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক এই অধিনায়ক।
একইসঙ্গে বস্ত্র শ্রমিক রুবেল হত্যা মামলারও অন্যতম আসামি তিনি। তাকে জাতীয় দল থেকে বাদ দিতে আইনি নোটিশও পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের বিষয়টি তদন্তের জন্য সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে।
এর আগে গার্মেন্টস শ্রমিক রুবেলের বাবা বাদী হয়ে মামলাটি করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, নায়েক ফিরদৌসসহ ১৬৫ আসামি রয়েছেন। এ মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট আদাবর রিং রোডে বিক্ষোভ মিছিলে অংশ নেন রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, উৎসাহ, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ সহযোগিতায় কেউ মিছিলে গুলি চালায়। বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে নেওয়া হলে ৭ আগস্ট মারা যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি