ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩৫ লক্ষ্য টাকার হাথুরুসিংহের স্থালাভিত্তিক দেশি কোচ সালাউদ্দিনকে যত টাকা বেতন দিবে বিসিবি জেনেনিন

২০২৪ আগস্ট ২৮ ২০:৪৭:৪৭

৩৫ লক্ষ্য টাকার হাথুরুসিংহের স্থালাভিত্তিক দেশি কোচ সালাউদ্দিনকে যত টাকা বেতন দিবে বিসিবি জেনেনিন

নতুন সরকারে আমলে চলছে পালাবদল। বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহকে নিয়ে কথা বলেন ফারুক আহমেদ। তখন হেড কোচকে না রাখার ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড চেয়ারম্যান।

সেই পথেই হাঁটতে চলেছে বিসিবি। আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির নির্বাহী বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে হাথুর সিং সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

চুক্তি শেষ হওয়ার আগেই লঙ্কান কোচকে বরখাস্ত করা হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিবিকে। জানা গেছে, দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাও এ কাজটি করতে ইচ্ছুক। এবার তার বিদায় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

বিসিবির একটি সূত্র জানায়, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টই বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ টেস্ট হতে পারে। এটা সত্যি হলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিকল্প কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি।

ধারণা করা হচ্ছে, এবার স্থানীয় কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সূত্র জানায়, জাতীয় দলের নতুন কোচ হতে পারেন দেশের ক্রিকেটের সুপরিচিত নাম মোহাম্মদ সালাহউদ্দিন। এমন পরিস্থিতিতে দেশীয় কোচ হিসেবে সালাউদ্দিনের বেতন হতে চলেছে ৮ থেকে ১০ লক্ষ টাকা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ