ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যে কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকর ২য় ওয়ানডে ম্যাচ

২০২৪ আগস্ট ২৮ ১৭:০৮:৫৯

যে কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকর ২য় ওয়ানডে ম্যাচ

টেস্ট ম্যাচ এবং ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের মুল দল এখন পাকিস্তানে। ইতিমধ্যেই ২ টেস্টের ১ টেস্টে জয়লাভ করে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

২৬ আগস্ট প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরে যেতে হয় তাদের। এরপর আজ ২৮ তারিখ ২য় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠের আউট ফিল্ড ভেজা থাকার কারণে ১ম দফায় টস হয়নি। ২য় দফায় ১:৩০ মিঃ টস হবার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে বল গড়ায়নি। পরের ম্যাচট অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।

প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে বিসিবি। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। শুরুর একাদশে থাকবেন এনামুল হক বিজয়।

ওয়ানডে সিরিজের সময়সূচি-

২৬ আগস্ট- ১ম ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব২৮ আগস্ট- ২য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব৩০ আগস্ট- ৩য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ