ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে দেরি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস, দেখেনিন একাদশে যারা থাকছেন
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের মূল দল। ২৫ আগস্ট পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ ক্রিকেট দল। দুই অলরাউন্ডারের ব্যতিক্রমী বোলিংয়ের পর জাকির ও সাদমানের ব্যাটিংয়ে নাজমুল শান্তর দল ১০ উইকেটের বড় জয় পায়। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম এবং পাকিস্তানে প্রথম জয়। ১৮৭৭ সাল থেকে টেস্ট ক্রিকেট ফরম্যাটে পাকিস্তান কখনও ঘরের মাঠে ১০ উইকেটে হারেনি। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ল বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
এদিকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। ২৬ আগস্ট প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরে যেতে হয় তাদের। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ আগস্ট।
৮ উইকেটে হারের পর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে বিসিবি। বড় পরিবর্তন আসতে পারে একাদশে। নাঈম শেখের স্থলাভিষিক্ত হতে পারেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ এ দল এবং পাকিস্তানের এ দলের মধ্যকার ২য় ম্যাচটি আজ শুরু হতে দেরি হচ্ছে। কারণ বৃষ্টির জন্য আউটফিল্ড ভেজা থাকায় টস হতে দেরি হচ্ছে।
ওয়ানডে সিরিজের সময়সূচি-
২৬ আগস্ট- ১ম ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব২৮ আগস্ট- ২য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব৩০ আগস্ট- ৩য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব
ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড-
তাওহীদ হৃদয় (অধিনায়ক), এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি