ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চমকে ভরাঃ নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্টের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা
দুইটি টেস্ট ম্যাচ সিরিজ খেলতে এখন পাকিস্তান অবস্থান করছে বাংলাদেশ দল। এই সিরিজটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইতিমধ্যেই শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে নাজমুল শান্তর দল।
এদিকে আগামী ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজের ২য় টেস্ট খেলবে সফরকারীরা। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন যে এই ম্যাচে বাংলাদেশের সেরা একাদশ কী হবে। আসুন আলোচনা করা যাক সেরা বাংলাদেশ একাদশ কেমন হতে পারে:
জাকির হাসান প্রথম টেস্ট ম্যাচে ওপেনিংয়ে ভালো পারফর্ম না করলেও তার ওপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। যেখানে জাকির হাসান আহত হলে তার জায়গায় দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। দ্বিতীয় ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সেরা একাদশে থাকবেন ইন ফর্ম সাদমান ইসলাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯ রানে অপরাজিত থাকেন তিনি।
যথারীতি তিন নম্বরে ব্যাট করবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি তিনি। চার নম্বরে ব্যাট করতে নামবেন মুমিনুল হক। প্রথম টেস্টেই হাফ সেঞ্চুরি করেন তিনি।
প্রথম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক ৫ নম্বরে ব্যাট করবেন। প্রথম টেস্টে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। ফলে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। ৬ নম্বরে ব্যাট করতে নামবেন সাকিব আল হাসান। ৭ নম্বরে ব্যাট করবেন লিটন দাস। প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করেন লিটন দাস।
৮ নম্বরে ব্যাট করবেন মেহেদি হাসান মিরাজ। প্রথম টেস্টে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই অলরাউন্ডার। প্রথম টেস্টে বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ।
এবার আসা যাক বোলিং অ্যাকশনে। ফাস্ট বোলিং বিভাগ সামলাবেন ১ম ম্যাচের হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে দেখা যাবে সাকিব ও মেহেদি হাসান মিরাজকে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সম্ভাব্য সেরা একাদশ:
নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস(উইকেটরক্ষক ব্যাটার) মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি