ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিম মাঠে খেলবেন নাকি বোর্ডে আসবেন, যা বললেন আকরাম খান
তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিপিএল ও প্রিমিয়ার লিগ খেলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বাইরে থাকা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান গত সপ্তাহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে মিরপুর স্টেডিয়ামে সক্রিয় ভূমিকায় ছিলেন। সেদিন থেকেই আলোচনা, তামিম কি ক্রিকেটে ফিরবেন নাকি বোর্ড ব্যবস্থাপনায়?
বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, তামিমকে খেলায় দেখতে চান তিনি। কিন্তু যদি খেলতে না পারে তাহলে বোর্ডে আসুক। এদিকে মঙ্গলবার এ বিষয়ে কথা বলেন আকরাম খান।
ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে তামিমের জন্য দুটো পথই খোলা রেখেছিলেন। একই প্রশ্ন আজ আকরামকে করা হয়েছিল। তিনি বলেছেন, ‘এখনও তো সে খেলছে। এখন তো আমি চাই, যে প্লেয়ারই খেলুক ভালো খেলুক। কিন্তু ওর ব্যাপারে তো আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই ওর (তামিম) ডিসিশন, ও খেলবে না বোর্ডে আসবে।’
গত সপ্তাহে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন যে, তামিম চাইলে খেলতেও পারে কিংবা বোর্ডে আসতে পারে, ‘আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আরও দুই তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে, তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি