ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ উইকেটের লজ্জাজনক হারে পাকিস্তানকে স্তব্ধ করায় সাকিবকে নিয়ে যা বললেন; ফাহিম
ছাত্র আন্দোলনের সময় নীরব থাকার জন্য সাকিব আল হাসান ভক্তদের দ্বারা ব্যাপক সমালোচিত হন। সরকারের পতনের পর তাকে একটি হত্যা মামলার আসামি করা হয়। মাঠের বাইরে ঝড় উঠলেও ২০০ গজে দারুণ পারফর্ম করছেন টাইগার অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় টেস্ট জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সতীর্থরা প্রায়ই বলেন, ‘সাকিব মানসিকভাবে শক্তিশালী’। জানালেন কোচ নাজমুল আবেদীন ফাহিমও। সাকিবের গুরু হিসেবে আলাদা পরিচিতি রয়েছে দেশের সেরা এই কোচ ও সংগঠকের।
টাইগার অলরাউন্ডার যখনই কোনো সমস্যায় পড়তেন, তখনই কোচ ফাহিমের কাছে যেতেন। গত সপ্তাহে বিসিবির নতুন পরিচালক হিসেবে যোগ দেন ফাহিম। এদিকে গতকাল পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ দল।
আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে ফাহিম বলেন, 'মেন্টালি স্ট্রং বলব না। যে কোনো অ্যাথলেট হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। ওভাবেই তারা নিজেদের তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসে। তার ক্ষেত্রেও সেটাই হয়, ওর অন্য কোনো চিন্তা থাকে না। ও শুধু ব্যাটারকে নিয়েই চিন্তা করে।'
'বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনও সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।'-যোগ করেন তিনি।
টেস্টে সাকিবের এমন পারফরম্যান্স তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে বলেই মনে করছেন ফাহিম, 'সাকিবের বোলিংয়ের মধ্যেই আমরা দেখেছি। আমরা দেখেছি যে সে যখন বাঁহাতিদের বিপক্ষে বোলিং করে সে কমফোর্টেবলি সেটা করে না। কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু। একটা প্রোপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবেই বোলিং করে। বোলিং করার সময় সে নিজের ওপর আস্থা নিয়েই বোলিং করে। ডানহাতি-বামহাতি সব ধরনের সিচুয়েশনে।'
'যখনই বল তাকে দেওয়া হচ্ছে, উইকেট নেয়ার জন্য সে বোলিং করেছে। অন্যদের সাথেও আলাপ করছে, মিরাজকেও মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলবমেন্ট ছিল। আমার মনে হয় সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল। সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ওর পরবর্তীতে কাজে লাগবে।'-বলেন ফাহিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি