ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের টেস্টে সাকিবের পারফরম্যান্সের রহস্য ফাঁস করলেন শান্ত
মাথায় খুনের মামলা ঝুলছে সাকিবের। ক্রিকেট মাঠের এক অলরাউন্ডার রাজনীতিতে নেমেছেন। ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত বস্ত্র শ্রমিক রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠানো হয়েছে।
তবে মাঠের বাইরের ঝড়টা সাকিবকে ছুঁতে পেরেছে সেভাবে কোথায়! পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই টাইগার অলরাউন্ডার। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, চাপ ছাড়া সাকিবের পারফরম্যান্সের রহস্য কী?
সাকিবের পারফরম্যান্স প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যতটুকু বুঝি, (সাকিব) যখন দেশের হয়ে নামেন, তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার—ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কীভাবে ভালো করতে পারেন, সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা—এগুলো আলাদা করে করতে পারেন।’
সাকিবকে নিয়ে শান্ত আরও বললেন, ‘যেমনটি বললাম, খুবই নিবেদিত একজন। এ রকম অবস্থায় থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।’
রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর শান্ত কৃতিত্ব দিয়েছেন সবাইকেই, ‘আমি কোনো ব্যক্তিগত পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে চাই না। আমরা জানি মুশি (মুশফিকুর রহিম) কতটা অভিজ্ঞ। সঠিক কাজটা উনি প্রতিদিন করে থাকেন। তিনি তাঁর কাজটা করেছেন। আর আমরা সবাই প্রত্যাশা করি, তিনি এমন কিছু প্রতি ম্যাচেই করবেন। তবে কৃতিত্ব যদি দিতে হয়, সব ব্যাটসম্যানদের দিতে হবে। বিশেষ করে ওপেনাররা, এই দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে ওরা যেভাবে নতুন বলটা সামলেছে, সেটা দারুণ ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি