ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হ’ত্যা মামলার পর আজ ১ম টেস্টে খেলার মধ্যেই অনেক বড় বিতর্কে জড়ালেন সাকিব
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। শেষ দিনে তিন পাকিস্তানি ব্যাটসম্যানকে আঙুলের জাদুতে ঘরের পথ খুঁজে নিতে হয়েছে। কিন্তু জয়ের আগেই পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে মেজাজ হারিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।
দিনের শুরুতেই সৌদ শাকিলের উইকেট পান সাকিব। এই ইনিংসে এটাই তার প্রথম উইকেট। ৩২তম ওভারে আবার বল করতে আসেন সাকিব। তখন পর্যন্ত ম্যাচে মাত্র ২ উইকেট নেওয়া সাকিব হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলেন।
ওভারের ২য় বলে বল করতে যাচ্ছিলেন সাকিব। স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তখন প্রস্তুত ছিলেন না। এরপর আচমকা রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছুড়ে দেন উইকেটরক্ষক লিটন দাসের দিকে। এমন ঘটনায় বিস্মিত রিজওয়ান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের মেজাজ হারানোর ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'অপ্রত্যাশিত ঘটনা'।
উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় সাকিব জানতে পারেন যে তার বিরুদ্ধে দেশে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই দুশ্চিন্তা মাথায় নিয়ে খেলতে গিয়ে মেজাজ হারিয়েছেন সাকিব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাকিবকে আসামি করা হয়েছে। ওই মামলার পর তাকে দল থেকে বাদ দিতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হলেই সাকিব ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি