ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের খেলা শেষে শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশ। পঞ্চম দিনে ৯৪ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে পাকিস্তান। হাতে ৯ উইকেট। তবে পাকিস্তানকে থামিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মেহেদী হাসান মিরাজ।
চতুর্থ দিনে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজ করেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। এই দুজনের জুটি ১৯৬ রান করেছে। মুশফিক একাই করেন ১৯১ রান। এখান থেকে বাংলাদেশ অনেক বড় কিছুর স্বপ্ন দেখছে।
মিরাজ বলেন, ‘আমরা এই মুহূর্তে ভালো অবস্থানে আছি। এখন আমাদের পুরো মনোযোগ আগামীকালের খেলায়। আরও ভালো করতে চাই আমরা।’
সপ্তম উইকেট জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১৪৫। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে যে জুটিটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। সেই জুটিকে টপকে যাওয়ার পেছনে মুশফিককে কৃতিত্ব দিয়েছেন মিরাজ।
১৭৯ বলে ৭৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে মিরাজ বলেন, ‘আমরা দারুণ একটা জুটি গড়েছি, তবে প্রশংসার সবটাই মুশি ভাইয়ের পাওনা। তিনি সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন। বারবার বলেছেন, উইকেট খুব ভালো, নিজের খেলাটা খেলে যাও।’
পঞ্চমদিনে সকালের সেশনটা কতটা গুরুত্বপূর্ণ এই টেস্টের জন্য সেটা জানিয়ে মিরাজ বলেন, ‘কাল সকালের প্রথম এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদের সকালে খুব ভালো বোলিং করতে হবে। প্রথম এক ঘণ্টায় যদি আমরা কয়েকটা উইকেট তুলে নিতে পারি, আমাদের খুব ভালো সুযোগ থাকবে (টেস্টটা জেতার)।’
বাংলাদেশের বোলারদের সামর্থ্য নিয়ে মিরাজ বলেন, ‘ওরা শেষ বিকেলে খুব ভালো বোলিং করেছে। আমি তো স্লিপে ফিল্ডিং করেছি। দেখেছি, ওরা দারুণ বল করছে। আশা করি কাল সকালেও এভাবেই বোলিং করে যাবে। যদি কয়েকটা উইকেট আমরা নিতে পারি, ভালো কিছু হবে।’
পাকিস্তান (প্রথম ইনিংস)- ৪৪৮/৬ (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, সাইম ৫৬, শাকিল ১৪১, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)
পাকিস্তান (২য় ইনিংস)- ১৩০/৮ (১৮ ওভার) (আইয়ুব ১, শফিক ১৬*, শান মাসুদ ৯, বাবর আজম ৭, রিজওয়ান ৪০* খুররাম ০*) পাকিস্তান ১৩ রানের লিড।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৫৬৫/১০ (১৫৬ ওভার) (সাদমান ৯৩, মুমিনুল ৫০, জাকির ১২, শান্ত ১৬, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিকুর ১৯১, মিরাজ ৭৭ হাসান ০, শরিফুল ২২, নাহিদ ১*)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি