ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাত্র আন্দোলনের পর সারাদেশে বন্যা ইস্যুতে তামিমের ফেসবুক পোস্ট ভাইরাল; ‘এমন বাংলাদেশই চাই’
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অনেক এলাকা। লাখ লাখ মানুষ পানিবন্দি। ক্রমেই খাদ্য ও পানির সংকট প্রকট আকার ধারণ করছে। এদিকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এটি একটি মানবিক বিপর্যয়।
এমন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন তারকা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দেশের মানুষের এমন সতেজ ও উদার মানসিকতা তামিম ইকবালের হৃদয় ছুঁয়ে গেছে।
সোসাল মিডিয়ায় তামিম লিখেছেন, 'কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।'
'এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।'-যোগ করেন তামিম।
তার পোস্টের শেষ অংশে লেখা, 'যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।'
এ দিকে এর আগেও দেশের বন্যা পরিস্থিতি নিয়ে পোস্ট করেছিলেন তামিম। তিনি লিখেন, 'ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য। '
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি