ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ সাকিবকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে সুপ্রিম কোর্টের লিগ্যাল নোটিশ
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছেন। তবে সেই খেলার মাঝখানে ২২ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আর সেই মামলার পর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করতে বিসিবিকে আইনি নোটিশ দেন।
বিসিবির কাছে সাকিবের আইনি নোটিশের বিষয়ে এই আইনজীবী বলেন, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না। অবিলম্বে তাকে ক্রিকেট দল থেকে বাদ দিতে হবে।
এর আগে পোশাক শ্রমিক রুবেল হত্যায় প্ররোচনার অভিযোগে গত ২২ আগস্ট সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়। মামলার ২৮ নম্বর জবানবন্দিতে শাকিবকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট আদাবর রিং রোডে বিক্ষোভ মিছিলে অংশ নেন রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, উৎসাহ, সাহায্য-সহযোগিতায় কেউ মিছিলে গুলি চালায়। বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে নেওয়া হলে ৭ আগস্ট মারা যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি