ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে আসামি করায় অবিশ্বাস্য মন্তব্য করলেন তার সাবেক প্রেমিকা মিথিলা
চলমান পাকিস্তানে টেস্ট খেলায় ব্যস্ত সাকিব আল হাসান। তিনি কখনই ভাবেন নি যে, ধরনের পরিস্থিতির মুখে পরতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের পোস্ট ও বক্তব্য নিয়েও চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। দেশের ক্রীড়া জগতেরও এমন চিত্র ছিল। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের একজন বড় তারকা হতে পারেন, কিন্তু পুরো আন্দোলনের সময় তার নীরবতায় ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা। এদিকে খুনের আসামিদের রেজিস্টারে সাকিবের নাম উঠে আসে।
রুবেল নামে এক পোশাক শ্রমিককে হত্যার নির্দেশে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। যেখানে শাকিবকে ২৮ নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে। এমন ঘটনার নিন্দা জানিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুধু তাই নয়, সাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগকে 'দুঃখজনক' বলেও অভিহিত করেছেন তিনি।
শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘এ ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে। এই গ্রেপ্তারের মানে কী? শাহ আলমের মত অপরাধীরা এখনও মুক্ত। কিন্তু সাকিব যাই করুক না কেন, তিনি অন্তত খুনি নন। আপনারা কীভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন? তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি, তাহলে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’
শুধু তাই নয় সেই পোস্টে অভিনেত্রী তমা মির্জাকেও মন্তব্য করতে দেখা যায়। মজা করে তিনি লেখেন, ‘এটা কোনো কথা’।
উল্লেখ্য যে, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’এর মুকুটজয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। মূলত শোবিজ অঙ্গনে ক্যারিয়ারের চেয়ে সাকিবকে নিয়েই বেশি আলোচনায় এসেছেন তিনি। মিথিলার সঙ্গে সাকিবের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি, যেগুলো বহু বছর ধরেই প্রচার হচ্ছে, নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শুরুতে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাকিবের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। সবার মন কৌতূহলে ভরা। অনেকেই জানতে চায় কে এই মেয়ে।
শোনা যাচ্ছে, এই বাংলাদেশি মডেল বলিউডের একটি ছবিতেও কাজ করেছেন এবং তার নাম তানজিয়া জামান মিথিলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি