ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অজানা কারণে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান
ভারতের জনপ্রিয় ক্রিকেটার ছিলেন শিখর ধাওয়ান। এক সময় ভারতের সব ফর্মেটে ওপেনিং করতেন। আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান অবসরের ঘোষণা দেন। ১৪ বছর ধরে দেশের হয়ে ক্রিকেট খেলেছেন ধাওয়ান। ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে।
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ধাওয়ানের আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর তিন ফরম্যাটেই দেশের হয়ে ২৬৯টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার নামে রয়েছে ২৪টি সেঞ্চুরি। এর মধ্যে রয়েছে ১৭টি ওয়ানডে ও ৭টি টেস্ট সেঞ্চুরি।
অবসরের ঘোষণায় ধাওয়ান বলেন, ‘জীবনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠাটি উল্টানো গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি বিদায় বেলায় মনে এই শান্তি নিয়ে যাচ্ছি যে আমি ভারতের হয়ে এতদিন খেলেছি। আমি নিজেকে বলেছি, তুমি আর ভারতের হয়ে খেলবে না বলে দুঃখ বোধ করো না, কিন্তু তুমি দেশের হয়ে খেলেছ বলে খুশি থাক।’
ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত খেলেন শিখর ধাওয়ান! কারণ, এই ফরম্যাটের ইতিহাসে তিনি অষ্টম ব্যাটসম্যান যিনি ৪০-এর বেশি গড় এবং ৯০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে মোট ৫০০০ রান করেছেন। এই তালিকায় অন্য দুই ভারতীয় ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০১৩ সালে দেশের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন ধাওয়ান। সেই টুর্নামেন্টে তিনি পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি সহ ৩৬৩ রান করেছিলেন।
ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলেও ধাওয়ান বেশ সফল। দীর্ঘ ক্যারিয়ারে ধাওয়ান দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেছেন। যেখানে তিনি বর্তমানে কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ২২১ ইনিংসে ১২৭.১৪ স্ট্রাইক রেটে ৬৭৬৯ রান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি