ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন করে ফেসবুকে ভাইরাল তাওহিদ হৃদয়-মাশরাফির পোস্ট
ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব এলাকায় লাখ লাখ মানুষ আটকা পড়েছে। ক্রমেই খাদ্য ও পানির সংকট তীব্রতর হচ্ছে। এদিকে প্রাণহানির ঘটনাও ঘটেছে। একটি মানবিক বিপর্যয়।
এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাশরাফি বিন মুর্তুজা। বন্যার্তদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য ড.
নিজের ভেরিফায়ের ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, 'ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ'র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।'
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সচেতনতা বৃদ্ধি করছেন অনেক বর্তমান ক্রিকেটাররাও। তাওহিদ হৃদয় ফেসবুকে লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠপর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে, তা কী যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।'
'ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।'-যোগ করেন তিনি।
শরীফুল ইসলাম লিখেছেন, ‘রাব্বানাকশিফ আন্নাল আজা–বা ইন্না-মুমিনুন।’ ‘হে আমাদের রব, আমাদের থেকে আজাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব।’ [সুরা আদ-দুখান: ১২] হে আল্লাহ, বন্যাকবলিত মানুষের প্রতি সহায় হোন, আমিন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি