ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাত্র আন্দোলনের পর এবার বন্যাকবলিত মানুষদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্রিকেটার রুবেল
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অনেক জেলা। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার হাজার হাজার মানুষ পানি সরবরাহ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে আটকে পড়া মানুষের আর্তচিৎকার আসছে সোশ্যাল মিডিয়ায়; তারা জীবন বাঁচাতে চায়। ক্রিকেটারদের হৃদয়ও কাঁদছে পানিতে ঘেরা মানুষের জন্য। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ফাস্ট বোলার রুবেল হোসেন প্রশ্ন তুলেছেন এত পানির উৎস কোথায়। এক পোস্টে তিনি লিখেছেন, এত পানি কোথা থেকে এলো, গভীর রাতে সব গেট খুলে দেওয়া হলো এই অসহায় গরীব দেশটি কি কোনোদিন জানতে পারবে না?
এদিকে ক্রিকেট মাঠে নিজেদের ব্যস্ত থাকলেও তৌহিদ হৃদয় খেলছেন ‘এ’ দলের হয়ে আর শরিফুল খেলছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। তবে সোহান বাংলাদেশেই আছেন। হৃদয়-সোহান বন্যার্তদের সাহায্যের জন্য পোস্টে একটি ছবিও যোগ করেছেন। তবে প্রযুক্তি (AI) দিয়ে এই ছবি তৈরি করা হয়েছে বলে কথা রয়েছে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রয়েছেন শরিফুল। প্রথম দিনে দলের গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন তিনি। ফিরেছেন শান মাসুদ ও বাবর আজম। পরে সেই রাতে, বাঁহাতি ফাস্ট বোলার বন্যা দুর্গতদের জন্য সাহায্য চাইতে তার অফিসিয়াল ফেসবুক পেজে কুরআনের একটি আয়াত শেয়ার করেন।
এমন পরিস্থিতিতে নিজে সরাসরি না থাকলেও, পাশে দাঁড়ানোর কথা জানালেন হৃদয়। একইভাবে অন্যদের সহযোগিতায় এই বিপদ কাটিয়ে ওঠার আশা এই টপঅর্ডার ব্যাটারের, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’
‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা-আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
বন্যাকবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি