ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যেসব পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন এটা নিশ্চিত ছিল। তাই যত দ্রুত সম্ভব নতুন বোর্ড চেয়ারম্যান নির্বাচন করা প্রয়োজন ছিল। সে প্রক্রিয়াও আজ জরুরি বৈঠকের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নতুন চেয়ারম্যান হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
এদিকে বিসিবির বোর্ড সভার জন্য ৯ জন পরিচালক প্রয়োজন। বোর্ডের গঠনতন্ত্রে ২৫ জন পরিচালকের বোর্ড সভায় কমপক্ষে এক-তৃতীয়াংশ পরিচালকের উপস্থিতির বিধান রয়েছে। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবির অধিকাংশ পরিচালক এখন আত্মগোপনে। এমন পরিস্থিতিতে কোরাম পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নতুন দুই পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমের আগমনে কোরামও পূরণ হয়। নাজমুল হাসান পাপনের পরিচালনা পর্ষদ থেকে মাত্র ৮ জন পরিচালক বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
আজকের বৈঠকে ইসমাইল হায়দার মল্লিক, শফিউর রহমান নাদেল, নাইমুর রহমান দুর্জয় বা নাজমুল পাপনের মতো অনেকেই উপস্থিত ছিলেন না। আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালিদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরী, ইফতিখার আহমেদ মিঠু, কাজী ইনাম এবং মেহবুব আনাম জরুরি বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
বোর্ড সভার দুই দিন আগে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন সাবেক ক্রিকেটার জালাল ইউনিস। বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান পদত্যাগ করে চিঠি জমা দেওয়ার পর বোর্ডের পরিচালক হিসেবে আসেন ফারুক আহমেদ। এনএসসি থেকে প্রাপ্ত মনোনয়নের মধ্যে পরিচালক ছিলেন জালাল ইউনুস। তবে একই প্রক্রিয়ায় মনোনয়ন পাওয়া সাজ্জাদুল আলম ববি পদত্যাগ করেননি।
বোর্ড সভায় ফারুক আহমেদসহ নয়জনের কোরামে সাজ্জাদুল ববিকে এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় যোগ দিয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। মোট ১০ জন পরিচালক ছিলেন। আর তার ভোটের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।
নাজমুল হাসান পাপনের পাশাপাশি ছিলেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মুর্তজা, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নজীব আহমেদ, ইনায়েত হোসেন সিরাজ, মঞ্জুর কাদের ও আবদুর উদ্দিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি